শিরোনাম:

৪ বীমা কোম্পানীর এজিএম অনুষ্ঠিত

নিজস্ব রিপোর্ট আগস্ট ০৭, ২০২১


সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ বীম কোম্পানীর এজিএম অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগুলো হলো- নর্দার্ন ইনস্যুরেন্স, ইসলামী ইনস্যুরেন্স, ফেডারেল ইনস্যুরেন্স এবং এশিয়া ইনস্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২ আগস্ট ২০২১ বেলা ১২টায় ডিজিটাল প্লাটফরমে অনুষ্ঠিত হয় এশিয়া ইনস্যুরেন্স কোম্পানীর এজিএম । সভায় কোম্পানী শেয়ারহোল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে প্রতিটি ১০ টাকা মূল্যমানের বিপরীতে ঘোষিত ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হয়। উল্লেখ্য কোম্পানীর রেকর্ড ডেট ছিল গত ২২ জুন ২০২১।

বিগত অর্থ বছরে কোম্পানীর শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৬২ পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৯৯ পয়সা।

 

ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানীর এজিএম অনুষ্ঠিত হয় ৪ আগস্ট ২০২১ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে। সভায় কোম্পানীর শেয়ারহোল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে প্রতিটি ১০ টাকা মূল্যমানের বিপরীতে ঘোষিত ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদিত হয়।

উল্লেখ্য কোম্পানীর রেকর্ড ডেট ছিল গত ৭ জুলাই ২০২১। বিগত অর্থ বছরে কোম্পানীর শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ৪০ পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা।

 

ইসলামী ইনস্যুরেন্স কোম্পানীর এজিএম অনুষ্ঠিত হয় ৭ আগস্ট ২০২১ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে। সভায় কোম্পানীর শেয়ারহোল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে প্রতিটি ১০ টাকা মূল্যমানের বিপরীতে ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদিত হয়। উল্লেখ্য কোম্পানীর রেকর্ড ডেট ছিল গত ৭ জুন ২০২১। বিগত অর্থ বছর কোম্পানীর শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১৮ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৮৯ পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৫ টাকা ৫১ পয়সা।

নর্দার্ন ইনস্যুরেন্স কোম্পানীর এজিএম অনুষ্ঠিত হয় ৭ আগস্ট ২০২১ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে। সভায় কোম্পানীর শেয়ারহোল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে প্রতিটি ১০ টাকা মূল্যমানের বিপরীতে ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হয়। উল্লেখ্য কোম্পানীর রেকর্ড ডেট ছিল গত ২৩ জুন ২০২১। বিগত অর্থ বছর কোম্পানীর শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ২৪ পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা।