শিরোনাম:
সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ কর্তৃক আয়োজিত “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা শনিবার,(১৮ জানুয়ারী) এম এইচ শমরিতা হসপিটাল এন্ড মেডিকেল কলেজ অডিটোরিয়াম, তেজগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-(বিএফআইইউ) এর সম্মানিত পরিচালক মো: মোস্তাকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর সম্মানিত পরিচালক শাফাফ রহমান (সাদ)।
এছাড়া, বিশেষ অতিথি ও প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর অতিরিক্ত পরিচালক মোঃ ইমতিয়াজ হারুন ও যুগ্ম পরিচালক দিলীপ চন্দ্র দাস। সভাপতিত্ব করেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা । সভায় উপস্থিত ছিলেন মো: মাহবুবুর রহমান, সিএফও (চলতি দায়ীত্ব) ও ক্যামেলকো, আলহাজ্ব ইদ্রিছ মিঞা তালুকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়সহ সারাদেশ থেকে আগত উর্ধ্বতন প্রশাসনিক ও উন্নয়ন কর্মকর্তা এবং শাখা কার্যালয়ের অবলিখন কর্মকর্তাগন।