শিরোনাম:

শ্রীমঙ্গলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ১ কোটি ২০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ 

নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০২৬


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল জোনে ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স ১ কোটি ২০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ১১ জুন শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ড তাজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত প্রশিক্ষণ, বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন।

মৌলভীবাজার এরিয়া প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ আন্নাছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুল ইসলাম। সভায় জোন প্রধানগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।   
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেছেন, দ্রুত দাবী পরিশোধ ও সর্বোত্তম  গ্রাহক সেবার মাধ্যমে ন্যাশনাল লাইফ  ইনস্যুরেন্স আজ দেশের শীর্ষ বীমা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ন্যাশনাল লাইফ সততার সাথে বীমা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ফলে বীমা পলিসি বিক্রি বৃদ্ধির    পাশাপাশি কোম্পানীর সুনামও বৃদ্ধি হচ্ছে। তিনি আরো বলেন ন্যাশনাল লাইফ সর্বোচ্চ দাবী পরিশোধের জন্য পরপর দু’বার রাস্ট্রীয় সম্মাননা লাভ করে। পরে তিনি মাঠ কর্মকর্তাদের পলিসি বিপণনে নানা দিক নির্দেশনা প্রদান করেন।