শিরোনাম:
শোকের মাসে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে মাসব্যাপী গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে দেশের শীর্ষ স্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী কুমিল্লা নাঙ্গলকোটে বীমা গ্রাহকের ১ কোটি ৮৭ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ২১ আগস্ট নাঙ্গলকোট উপজেলার কাকইরতলা ইউনিয়নের কাকইরতলা হাই স্কুল মাঠে আয়োজিত বীমা দাবী প্রদান অনুষ্ঠানে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী কে এম সিংহ রতন, স্থানীয় পেরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, পেরিয়া ইউপি আওয়ামীলীগ সভাপতি মাস্টার ইসমাইল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক হোসেন আহমদ মজুমদার, জনবীমা কুমিল্লা এরিয়া প্রধান ডিভিপি হেলাল আহমেদ। কোম্পানীর লাকসাম এরিয়া প্রধান ডিভিপি খোরশেদ আলম সভায় সভাপতিত্ব করেন।

এসময় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন বিমা শিল্পের সাথে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত। শোকের মাসে গ্রাহকদের মাঝে বীমা দাবী পরিশোধের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আজকের এই দাবী পরিশোধ অনুষ্ঠান। শোকের মাসে আমরা সারাদেশে এ কর্মসূচী নিয়ে গ্রাহকদের কাছে হাজির হবো।