শিরোনাম:

মৌলভীবাজারে ন্যাশনাল লাইফের ২ কোটি ৭৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

নিজস্ব রিপোর্ট অক্টোবর ২৭, ২০২১


নিজস্ব রিপোর্টঃ মৌলভীবাজারে ন্যাশনাল লাইফের ২ কোটি ৭৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মৌলভীবাজার এরিয়ার উদ্যোগে ২ কোটি ৭৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৬ অক্টোবর মৌলভীবাজার মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সংস্থাপন ও একচ্যুয়ারী বিভাগের প্রধান ইভিপি মোঃ এনামুল হক, প্রশিক্ষণ বিভাগের প্রধান এভিপি মোঃ মাহবুব নুরুজ্জামান লিটন, সিলেট এরিয়া প্রধান মোঃ জাফর আহমদ। সভাপতিত্ব করেন এরিয়া প্রধান মোঃ মফিজুল ইসলাম।

প্রধান অতিথি গ্রাহকদের মাঝে চেক বিতরণ করেন। পরে তিনি বীমা পলিসি বিপণন বিষয়ে মাঠ উন্নয়ন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ পর্বে ইভিপি মোঃ এনামুল, এভিপি মোঃ মাহবুব নুরুজ্জামান লিটন ও অফিসার মোঃ নিজাম উদ্দিন প্রশিক্ষণ মূলক বক্তব্য রাখেন।

বক্তব্য প্রদান করছেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা

সফল বীমা কর্মীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা

বীমা দাবীর চেক প্রদান করছেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা

মঞ্চে উপস্থিত কর্মকর্তাবৃন্দ