শিরোনাম:

মোতাহার হোসেন পপুলার লাইফের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৫, ২০২১


পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে মোঃ মোতাহার হোসেন। কোম্পানীর ২৩৫তম বোর্ড সভায় তিনি পুনঃনির্বাচিত হন । খবর সংবাদ বিজ্ঞপ্তি। মোতাহার হোসেন ১৯৬১ সালে ১ নভেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

ইতোপূর্বে তিনি কোম্পানীর ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব মোতাহার হোসেন দেশের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ডাইটেক্স ইন্টারন্যাশনাল এর প্রোপাইটর, আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন এর ফাউন্ডার এবং উইন ইলেকট্রো ট্রেড লি. এর ব্যবস্থাপনা পরিচালক।