শিরোনাম:

মৃত্যু দাবির চেক হস্তান্তর করল প্রোটেক্টিভ ইসলামী লাইফ

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক নভেম্বর ১৯, ২০২৪


প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের করপোরেট গ্রাহক আহসান আলীর মৃত্যুদাবির ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। তিনি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ কর্মরত ছিলেন।

রংপুর পল্লী বিদ্যুৎ এর জেনারেল ম্যানেজার মো: খুরশীদ আলমের নিকট সম্প্রতি মৃত্যুদাবির চেকটি হস্তান্তর করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মাসুদুর রহমান।