শিরোনাম:

বেঙ্গল ইসলামি লাইফের মৃত্যুদাবির ১০ লাখ টাকার চেক হস্তান্তর 

ইনস্যুরেন্স নিউজ বাংলা মার্চ ১২, ২০২৪


বেঙ্গল ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মধ্যে বিদ্যমান গ্রুপ বীমা মৃত্যুদাবির ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা মো: আকরাম হোসেন মজুমদারের মৃত্যুতে গ্রুপ বীমার দাবি বাবদ এই অর্থ প্রদান করা হয়।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে বেঙ্গল ইসলামি লাইফের পক্ষে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক মোরশেদ যৌথভাবে চেকটি মরহুমের সহধর্মীনির নিকট হস্তান্তর করেন।
১০ মার্চ চেক হস্তান্তর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের দাবি বিভাগের প্রধান মো: আনিসুর রহমান সুমন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কেএম আওলাদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার ড. মো: রফিকুল ইসলাম, মানবসম্পদ বিভাগের প্রধান রফিক আহমেদ, ক্ষুদ্র ঋণ ব্যবসা বিভাগের প্রধান মো: মাসুদ রানা প্রমুখ।