শিরোনাম:

বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপিকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০২৬


নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায়  বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন- বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপিকে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ন্যাশনাল লাইফের পক্ষে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এ শুভেচ্ছা জানান।

সোমবার সাঈদ আহমেদ  এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কাজিম উদ্দিন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় সাঈদ আহমেদের নতুন দায়িত্বে বীমা খাতসহ দেশের সামগ্রিক প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন কাজিম উদ্দিন।

তিনি সাঈদ আহমেদের নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।