শিরোনাম:

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নবনিযুক্ত এমডিকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা

বিশেষ প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০২৪


বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী। গতকাল জাতীয় প্রেসক্লাবে এ শুভেচ্ছা জানানো হয়। 
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।  
উল্লেখ্য যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাচিত সভাপতি ও মহাসচিব মুহাম্মদ আবদুল্লাহকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। ১৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এবং ১৯ সেপ্টেম্বর বিকেলে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদান করেন।
ফুলের শুভেচ্ছার জবাবে এম আবদুল্লাহ আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ভবিষ্যতে সারাদেশের সাংবাদিকদের বৃহত্তর কল্যাণে কাজ করবে।