শিরোনাম:
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)’এর ১৬ তম বার্ষিক সাধারণ সভা চেম্বার কার্যালয়ে ফিজিক্যাল এবং অনলাইন অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। চেম্বাররের ভাইস প্রেসিডেন্ট জনাব আজিজুল আকিল ডেভিড এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যবৃন্দ ফিজিক্যালি ও অনলাইনে সংযুক্ত হন। বিসিসিসিআই’এর সেক্রেটারি জেনারেল জনাব আল মামুন মৃধা তার প্রারম্ভিক বক্তব্যে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে চেম্বারের নিরলস ভূমিকার কথা পূনর্ব্যক্ত করে ২০২২ কর্মবর্ষে চেম্বারের বিভিন্ন বাস্তবায়িত কর্মসূচির কথা উল্লেখ করে বলেন এই চেম্বার দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিকাশে, বিশেষ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সমন্বিতভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত রাখতে প্রতিশ্রতিবদ্ধ।
বির্ষিক সাধারণ সভার সভাপতি জনাব আজিজুল আকিল ডেভিড চেম্বারের অভীষ্ট লক্ষ্যসমূহ উল্লেখ করে বলেন এই চেম্বার দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা ও বিনিয়োগকারিদের মধ্যে সেতুবন্ধন হিসেবে যে ভূমিকা পালন করছে, বর্তমান নির্বাহী কমিটির নেতৃত্বে আগামি দিনগুলিতে তা আরও বেগবান এবং বৈচিত্র্যমূখী করে তোলা অব্যাহত থাকবে।