শিরোনাম:

ফারইস্ট ইসলামী লাইফের পর্ষদ পুনর্গঠন, চেয়ারম্যান ফখরুল ইসলাম

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক সেপ্টেম্বর ০১, ২০২৪


সংবাদ বিজ্ঞপ্তি: ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৫তম জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট রাজধানীর তোপখানা রোডস্থ কোম্পানীর নিজস্ব ভবন ফারইস্ট টাওয়ারে এ সভা আয়োজন করা হয়।
সভায় পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: ফখরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডা: মো: মোকাদ্দেস হোসেন।
পর্ষদের নতুন সদস্য হয়েছেন- নাজনীন হোসেন, মোহাম্মদ শামছুল হক, আলহাজ মো: হেলাল মিয়া, আয়েশা হুসনে জাহান ও মুসলিমা শিরিন। স্বতন্ত্র পরিচালক হয়েছেন- শেখ মোহাম্মদ শোয়েব নাজির, ডা: শাহিন সুলতানা জলি ও মো: মোশাররফ হোসেন।
ফারইস্ট ইসলামী লাইফের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছেন- দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানীটি অচিরেই গ্রাহক এবং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে তার গৌরব ফিরে পাবে।
ভাইস চেয়ারম্যান ডা: মো: মোকাদ্দেস হোসেন আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে ইসলামী অর্থনীতির যে উদ্দেশ্য নিয়ে ফারইস্ট ইসলামী লাইফের যাত্রা শুরু হয়েছিল, গ্রাহক এবং আপামর জনসাধারণের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।