শিরোনাম:
এনআরবি গ্লোবাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ফরিদপুরে সার্ভিস পয়েন্ট উদ্বোধন করেছে। শহরের গোয়ালচামটে ১৬ আগস্ট ২০২১ এক অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানীর পরিচালক ও ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) এর উদ্বোধন করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তি।
উদ্বোধন শেষে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, এনআরবি গ্লোবাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, কোম্পানীর সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম সেলিম, কোতওয়ালি থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহা বক্তব্য রাখেন।
ড. যশোদা বলেন, বীমা আমাদের সকলের জন্য অপরিহার্য। আমাদের দেশে এখনো বীমার তেমন বিস্তার ঘটেনি, অথচ উন্নত বিশ্বে ইনস্যুরেন্স বাধ্যতামূলক। বীমা মানুষকে সঞ্চয়মুখি করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমি মনে করি, ইনস্যুরেন্স মানুষের অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মুনিরুল আলম চলমান করোনা মহামারীতে বীমার গুরুত্ব তুলে ধরেন এবং কর্মীদের পলিসি বিপণনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। কোম্পানীর ডিএমডি (উন্নয়ন) ডা. খন্দকার মাসুদ সভায় সভাপতিত্ব করেন, স্বাগত বক্তব্য রাখেন লূৎফর রহমান, এসইডি (উন্নয়ন) ও অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ মিজানুর রহমান।