শিরোনাম:
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী সভাপতির দায়িত্ব পালন করেন।
শরীয়াহ বোর্ডের সদস্য ড. মাওলানা আবু সালেহ পাটওয়ারী, সদস্য সচিব অধ্যাপক মাওলানা এবিএম মাসুম বিল্লাহ, সদস্য মাওলানা মো: সাইফুল কাবির, প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ মাদানী ও মো: শহীদুল ইসলাম, সিএফও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি