শিরোনাম:

প্রিমিয়াম সংগ্রহে সেরা ২০ কর্মকর্তাকে পুরস্কৃত করলো ন্যাশনাল লাইফ

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২৬


নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারী ২০২৬-এর প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধান কার্যালয়ের ২০ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। ৬ এপ্রিল রাজধানীর কাওরান বাজারস্থ কোম্পানীর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।

এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা  প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, উপ-ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী এবং কোম্পানী সচিব মোঃ আবদুল ওহাব মিয়ান উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক।