শিরোনাম:

প্রতিষ্ঠা দিবসে ন্যাশনাল লাইফের নরসিংদী এরিয়ার উদ্যোগে সংবর্ধনা ও  আলোচনা সভা  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৯, ২০২৬


২৩ এপ্রিল ন্যাশনাল লাইফের ৪২তম প্রতিষ্ঠা দিবসে নরসিংদী এরিয়ার উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। নরসিংদী এরিয়া কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এরিয়া ইনচার্জ ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় ৪ শতাধিক কর্মকর্তা অংশ নেন। এ ছাড়া সভায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাসহ  স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে বীমা দাবীর চেক বিতরণ, গ্রাহকদের মাঝে পলিসি কার্ড ও সফল বীমা কর্মীদের সংবর্ধিত  করা হয়।

সভায় এরিয়া প্রধান মোঃ ওমর ফারুক বলেন ন্যাশনাল লাইফ যথাযথ সেবা প্রদান ও দ্রুত দাবী পরিশোধের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এজন্য মানুষ ন্যাশনাল লাইফে বীমা করতে আগ্রহী।