শিরোনাম:

প্রগতি লাইফের সাথে শাহজালাল ইসলামী ব্যাংকের গ্রুপ বীমা চুক্তি

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক ডিসেম্বর ৩১, ২০২৪


সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি লাইফ ইনস্যুরেন্স পিএলসি এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সাথে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম জে আজিম ও শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদ সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনে প্রগতি লাইফ শাহজালাল ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারিদের গ্রুপ বীমা সেবা প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (গ্রুপ বীমা) মো: রফিকুল আলম ভূঁইয়া এবং ইভিপি (গ্রুপ বীমা) মীর মো: শফিউল আলম কমল উপস্থিত ছিলেন।
এছাড়াও শাহজালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এসএম মাইনুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আক্তার হোসেন, এসইভিপি ও সিএফও মো: জাফর সাদেক, এফসিএ এবং এসভিপি ও প্রধান মানব সম্পদ বিভাগ একেএম হাসান রহিম উপস্থিত ছিলেন।