শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক: লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানী সমূহের পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কোন কমিটির কোন সভা ভার্চুয়ালি করা যাবে না। এমনকি পর্ষদের কোন সভায় কোন ব্যক্তি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবে না; প্রত্যেককে সকল প্রকার সভায় অবশ্যই স্বশরীরে অংশগ্রহণ করতে হবে।
এ সংক্রান্ত একটি চিঠি আজ (১৯ ফেব্রুয়ারি) ইনস্যুরেন্স নিউজ বাংলাকে পাঠিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আইডিআরএ।