শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে ইনস্যুরেন্স কোম্পানীর উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৩ মার্চ ২০২৬ কোম্পানীর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এসভা অনুষ্ঠিত হয়। এতে রমজানের গুরুত্ব ও করণীয় সম্পর্কে আলোচনায় অংশ নেন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, শরীয়া বোর্ড সদস্য ড. মাওলানা মুফতী মোঃ কাফিলুদ্দীন সরকার ছালেহী। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা শাহ ওয়ালী উল্লাহ। অনুষ্ঠানে প্রায় ১ হাজার কর্মকর্তা অংশ নেন। সভা পরিচালনা করেন তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন। সভা শেষে সকলের উন্নতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।