শিরোনাম:

কোম্পানির প্রধান কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়

পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত 

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক ফেব্রুয়ারী ০৩, ২০২৪


পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মরহুম হাসান আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।  দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী।
কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বেও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কোম্পানির চীফ কনসালট্যান্ট আবদুল্যাহ হারুন পাশা, সাবেক সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মো: আনিস উদ্দিন মিঞা, সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মো: সিরাজুল হায়দার এনডিসি, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, ডিএমডি আলমগীর ফিরোজ রানা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি