শিরোনাম:
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা ও মাসিক সমন্বয় অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি ময়মনসিংহ আসপাডা প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী। সংবাদ বিজ্ঞপ্তি