শিরোনাম:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ও ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিঃ এর মধ্যে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৪ আগস্ট ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিঃ এর কর্মকর্তা-কর্মচারীদের গ্রুপ বীমা সেবা প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের ডিএমডি মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।