শিরোনাম:

ন্যাশনাল লাইফ ইসলামী তাকাফুল বীমার ৫৪তম শরীয়াহ্ কাউন্সিল সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক মার্চ ০৪, ২০২৬


নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ইসলামী তাকাফুল বীমার ৫৪তম শরীয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ ২০২৬ কোম্পানীর বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পরিচালক ও শরীয়াহ বোর্ড সদস্য এএমএম মাঈন উদ্দিন মোনেম,  কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ , কোম্পানী সচিব আব্দুল  ওহাব মিয়ান, শরীয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মোঃ জামাল হোসেন অংশ নেন।
সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়  এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন।