শিরোনাম:

ন্যাশনাল লাইফের ASIA’s Excellence Awards 2022 অর্জন

মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার আগস্ট ২১, ২০২২


দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সাফল্যের তালিকায় আরো একটি আন্তর্জাতিক পুরস্কার যোগ হলো। ব্যবসায়ীক সাফল্যের স্বীকৃতি স্বরূপ কোম্পানীটি এবার “ASIA’s Excellence Awards 2022” অর্জন করলো।

১৭ আগস্ট সিঙ্গাপুরে হোটেল প্যান প্যাসিফিকে CMO Asia আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে CMO প্রতিষ্ঠাতা ড. আর এল বাটিয়া ও নির্বাহী পরিচালক ড. অলক পন্ডিত ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ এর হাতে উক্ত অ্যাওয়ার্ড তুলে দেন।

CMO Asia বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের স্ব-স্ব ক্ষেত্রে সফলতা অর্জনকারী প্রতিষ্ঠান সমূহকে বিভিন্ন মান নিরিখে এই অ্যাওয়াড প্রদান করে।