শিরোনাম:
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সেরা প্রতিষ্ঠান হিসেবে ‘ব্যাংক বীমা অর্থনীতি বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০২২’ লাভ করেছে।
সম্প্রতি দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার ষষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নেজামুল হক নাসিমসহ অন্যান্য অতিথি ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিনের হাতে উক্ত অ্যাওয়ার্ড তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ।
সভাপতিত্ব করেন ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দসহ আর্থিক খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।