শিরোনাম:
বীমা খাতে বিশেষ অবদানের জন্য ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করেছে পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি -ডিআরইউ।
১০ সেপ্টেম্বর ডিআরইউ’র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
সেগুন বাগিচা ডিআরইউ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিনের হাতে এ সম্মাননা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার এবং মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ডিআরইউ’র সদস্যবৃন্দ এবং দেশের ব্যাংক বীমা, শিল্প ও ব্যবসা -বাণিজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন