শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী দেশের জীবন বীমা খাতে একটি বিশ্বস্থ ও গৌরবময় নাম । কোম্পানীটি দীর্ঘ ৪০ বছর ধরে সুনামের সাথে কাজ করে আসছে। এর সফলতার পেছনে রয়েছে দক্ষ কর্মী বাহিনী এবং একটি সুদৃঢ় নেতৃত্ব যা প্রতিনিয়ত কোম্পানীর গুণগত মান এবং অবস্থানকে আরো শক্তিশালী করছে। কোম্পানীটি বীমা দাবী পরিশোধের ক্ষেত্রে অত্যন্ত দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে করছে, যার ফলে গ্রাহকদের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া, কোম্পানীতে প্রায় ৬ হাজার কোটি টাকার অধিক লাইফ ফান্ড রয়েছে, যা কোম্পানীর আর্থিক স্থিতিশীলতা এবং দাবী পরিশোধের সক্ষমতা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।
নতুন পলিসি ইস্যু করার মাধ্যমে কোম্পানীটি প্রতিনিয়ত নতুন গ্রাহক আকৃষ্ট করছে এবং নিয়মিত প্রিমিয়াম আদায়ের মাধ্যমে তার আর্থিক অবস্থান সুদৃঢ় করছে। এসব সাফল্য এবং মাইলফলক প্রতিষ্ঠা করার সাথে সাথে, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি বর্তমান সময়ে বীমা খাতের জন্য একটি অনন্য উদাহরণ স্থাপন করেছে।
এ সব সফলতার পেছনে যার নেতৃত্ব রয়েছে তিনি হলেন কোম্পানীর সিইও মোঃ কাজিম উদ্দিন। তিনি অভিজ্ঞতা, দৃঢ় সংকল্প এবং নেতৃত্বের অসাধারণ গুণে গুনান্বিত। তিনি বীমা খাতে শূন্য থেকে শুরু করে আজকের এই সফল অবস্থানে পৌঁছাতে অবিচলিত পরিশ্রম করেছেন। তার দক্ষ পরিচালনা এবং দৃষ্টিভঙ্গি আজকের ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসিকে সফলতার শিখরে নিয়ে এসেছে। তার নেতৃত্বের কারণে কোম্পানী বীমা খাতে একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে, যা ভবিষ্যতে আরো অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে।
জানা যায়, বেসরকারী খাতে প্রথম জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল লাইফ ১৯৮৫ সালের ২৩ এপ্রিল যাত্রা শুরু করে। কোম্পানীর বর্তমান মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ১৯৮৭ সালে এজেন্ট হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে কোম্পানীর বিভিন্ন দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলেন দক্ষ লিডার হিসেবে।
ব্যবসা সমৃদ্ধি ও দক্ষতার নানাবিদ সাফল্যের কারণে ২০২০ সালের জুনে কোম্পানীর পরিচালনা পর্ষদ কাজিম উদ্দিনকে মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব দেয়। এরপর থেকে তিনি বলিষ্ঠ দক্ষতা, সততা আর নিষ্ঠায় সাফল্যের শীর্ষে নিয়ে যায় ন্যাশনাল লাইফকে। পাশাপাশি নিজেও অর্জন করেন বেশ কিছু পুরস্কার। যা কাজে অগ্রগতি ও নিজের সাফল্যে পাথে হিসেবে কাজ করছে।
কোম্পানীর গত কয়েক বছরের ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা ও নানা অর্জনের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৪ বছরে যেখানে কোম্পানীর লাইফ ফান্ড ছিল ৩ হাজার ৬০০ কোটি টাকা, মাত্র কয়েক বছরের ব্যবধানে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানীর লাইফ ফান্ড হয়েছে ৬ হাজার ২৯ কোটি টাকা। শুধু লাইফ ফান্ডই নয়, দাবি পরিশোধেও চমক দেখিয়েছে ন্যাশনাল লাইফ। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানী ১১ হাজার ৪১৮ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। শুধু ২০২৪ সালেই দাবী পরিশোধ করেছে ১২০৫ কোটি টাকা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দাবী পরিশোধ করেছে ৩২৯ কোটি টাকা।
মোঃ কাজিম উদ্দিনের নেতৃত্বে বীমা বিক্রিতেও ঈর্ষণীয় অবস্থানে চলে গেছে ন্যাশনাল লাইফ। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ৭২ লাখ পলিসি বিক্রি করেছে। কোম্পানীর সর্বমোট বিনিয়োগ ৫ হাজার ৭০৪ কোটি টাকা আর মোট সম্পদ দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৮ কোটি টাকা।
ভঙ্গুর বীমা খাতে যেখানে ব্যবসা সমৃদ্ধিতে বড় বাঁধা বীমা দাবি পরিশোধ। সেখানেও ইতিবাচক ব্যবসা, গ্রাহকের আস্থা অর্জন ও সময়মতো দাবি পরিশোধ করায় কাজিম উদ্দিনের হাত ধরে ন্যাশনাল লাইফ দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কার পেয়েছে। কাজিম উদ্দিন মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার পর থেকে ন্যাশনাল লাইফ দেশ ও আন্তর্জাতিক পর্যায় থেকে অন্তত ২৫টি প্রেস্টিজিয়াস পুরস্কার অর্জন করেছে।
এরমধ্যে দেশ থেকে পেয়েছে ১৪টি পুরস্কার। সেগুলো হলো- ৮ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২০; ৯ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২১; ১০ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২২; ১১ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৩; ১২ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২১; ১৩ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২; ১৪ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩; ২৩ তম আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২; ২৪ তম আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩; এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; শীর্ষ করদাতার সম্মাননা (২০২১-২০২২) অর্থবছর; শীর্ষ করদাতার সম্মাননা (২০২২-২০২৩) অর্থবছর; বীমা দাবী পরিশোধে জাতীয় সম্মাননা-২০২৩ এবং বীমা দাবী পরিশোধে জাতীয় সম্মাননা-২০২৪।
এছাড়াও কাজিম উদ্দিনের হাত ধরে আন্তর্জাতিক পর্যায় থেকে ন্যাশনাল লাইফ পেয়েছে ১১টি পুরস্কার। সেগুলো হলো- সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১; সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২; সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টস (সাফা) অ্যাওয়ার্ড-২০২২; সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টস (সাফা) অ্যাওয়ার্ড-২০২৩; ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২১; ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২২; প্রেস্টিজ অ্যাওয়ার্ড, ইংল্যান্ড; কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; সিএমও এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২২ এবং এশিয়া’স বেষ্ট কোম্পানি অব দি ইয়ার অ্যাওয়ার্ড-২০২২ বার্কশায়ার মিডিয়া, আমেরিকা।
খাত সংশ্লিষ্টরা বলছেন, কাজিম উদ্দিন মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক বছরে ন্যাশনাল লাইফের যত অর্জন তা সত্যিকার অর্থেই ঈর্ষণীয়। এই মুহূর্তে বীমা খাতে তার বিকল্প মুখ্য নির্বাহী তিনি নিজেই।
জানা গেছে, কাজিম উদ্দিন বীমা শিল্পে একজন দক্ষ, অভিজ্ঞ ব্যক্তিত্ব ও অন্যতম সংগঠক। তিনি বীমা বিষয়ে দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ ও সেমিনারে অংশ গ্রহণ করেছেন। এ সুবাধে তিনি যুক্তরাজ্য, জাপান, থাইল্যান্ড, কোরিয়া, সিঙ্গাপুর, আরবআমিরাত ও ভারতসহ বহু দেশ ভ্রমণ করেছেন।