শিরোনাম:
নিজস্ব রিপোর্টঃ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এর শ্বশুর মোঃ মোখলেছুর রহমান মজুমদার ২ অক্টোবর সকাল ১১ঘটিকায় ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে, ৩ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মোখলেছুর রহমান কুমিল্লা লালমাই উপজেলার চৌদ্দধনা গ্রামের ঐতিহ্যবাহী মজুমদার বাড়ীর অধিবাসী। তিনি স্থানীয় একজন স্বনামধন্য ব্যবসায়ী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ে তার অনেক প্রবন্ধ রয়েছে। ধর্মপ্রাণ ও সমাজসেবী মোখলেছুর রহমান মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন এবং সমাজসেবা, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।