শিরোনাম:
নিজস্ব রিপোর্টঃ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ব্যবসা উন্নয়নের অগ্রসৈনিক, সর্বোচ্চ ব্যবসা অর্জকারী এরিয়া প্রধান হিসেবে ৬ষ্ঠ বারের মতো গোল্ড মেডেল লাভকারী কোম্পানীর ইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার ও দুই বারের গোল্ড মেডেল প্রাপ্ত ফুলপুর জোন প্রধান মোঃ মনোয়ারুল ইসলাম কে ফুলপুর জোনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৯ নভেম্বর ২০২১ ফুলপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনায় সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট, মানপত্র ও সোনার আংটি দিয়ে সম্মাননা জানানো হয়। ফুলপুর জোনের ডিজিএম তোফায়েল আহম্মদ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এতে ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। সংবর্ধিত এরিয়া প্রধান ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ বাহার উদ্দিন মজুমদার তার বক্তব্যে কর্মীদের ব্যবসা উন্নয়নে নানা দিকনির্দেশনা প্রদান করেন এবং সফলতার অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি বলেন দেশের বীমা শিল্পে একমাত্র ন্যাশনাল লাইফ শতভাগ গ্রাহকদের দাবী পরিশোধ করে ও গ্রাহকদের সর্বাধিক সেবা প্রদান করে ।
.jpg)
এ জন্য মানুষ ন্যাশনাল লাইফের প্রতি আস্থাশীল। তিনি পলিসি বিপণনে এ সুবিধা কাজে লাগাতে কর্মীদের প্রতি আহবান জানান। সংবর্ধিত জোন প্রধান মোঃ মনোয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন মনোবল ও চ্যালেঞ্জ নিয়ে কাজ করলে সফলতা অর্জন করা যায়। তিনি জোনের উন্নয়ন কর্মকর্তাদের ন্যাশনাল লাইফের আর্থিক ভিত্তি ও দাবী পরিশোধের সক্ষমতা মানুষের মাঝে তুলে ধরার আহবান জানান।
.jpg)