শিরোনাম:

ন্যাশনাল লাইফের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৯, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানীর উদ্যোক্তা পরিচালক সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস লিমিটেড ৬ লাখ ৫০ হাজার শেয়ার কিনবে।

কোম্পানীর এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।