শিরোনাম:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী নরসিংদীতে ৬০কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। গত ১১ জানুয়ারী নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভায় কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্থান্তর করেন। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর পরিচালক বিলকিস নাহার, পরিচালক এ এস এম মঈনউদ্দীন মোনেম ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি বলেন বাংলাদেশের অর্থনীতিতে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। প্রতি বছর সরকারকে বিপুল রাজস্ব প্রদান করায় এজন্য জাতীয় রাজস্ব বোর্ড ন্যাশনাল লাইফকে দেশের শীর্ষ করদাতা হিসেবে সম্মাননা প্রদান করে। পরে তিনি বীমা দাবীর ৬০ কোটি টাকার চেক হস্থান্তর ও সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ।
তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালে ক্ষমতায় আসার পর বীমা শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর বাবা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৬০ সালে আলফা ইনস্যুরেন্স চাকুরী করেছিলেন। বঙ্গবন্ধু তখন বীমার অন্তরালে বাঙালী জাতির মুক্তির সনদ ৬দফা প্রণয়ন করেন।
প্রধানমন্ত্রী প্রহেলা মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করেন। গেল বছর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ১ হাজার ৫২ কোটি টাকা বিমা দাবী পুরণ করে। ন্যাশনাল লাইফ গ্রাহকদেরকে যথাসময়ে বীমা দাবী পরিশোধ করে। তারই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই আজ ৬০ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করা হয়। চেয়ারম্যান আশা ব্যক্ত করে বলেন আগামী পহেলা মার্চ জাতীয় বীমা দিবসে দেশের সবকটি বীমা কোম্পানীর মধ্যে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স প্রথম স্থান অর্জন করবে।
অনুষ্ঠানে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা জেলা ও চাঁদপুর জেলার ১০ হাজার কর্মকর্তা ও বীমাকর্মী উপস্থিত ছিলেন।