শিরোনাম:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী দেশ জেনারেল ইনস্যুরেন্স লিমিটেডের পলিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানীর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানীর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৯৩ টাকা।
কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।