শিরোনাম:
দেশের অন্যতম ইংরেজী দৈনিক পত্রিকা দি ডেইলী ফিন্যান্সসিয়াল এক্সপ্রেস পত্রিকাকে গোষ্ঠী বীমার দাবী বাবদ ২০,১২,৫০০ টাকা চেক প্রদান করেছে বেসরকারী খাতে প্রতিষ্ঠিত দেশের প্রথম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড।
গত ১৬ জুন ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে " বঙ্গবন্ধু আশার আলো " শিরোনামে ভার্চুয়াল মাধ্যমে এই চেক হস্তান্তর করে। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ফিন্যান্সসিয়াল এক্সপ্রেস পত্রিকার প্রতিনিধির নিকট্ এই চেক হস্তান্তর করেন।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সাথে দি ডেইলী ফিন্যান্সসিয়াল এক্সপ্রেস পত্রিকার গোষ্ঠী বীমার চুক্তি রয়েছে। উক্ত চুক্তির আলোকে পত্রিকার ইকোনমিক এডিটর এ জেড এম আনাছের মৃত্যুতে ন্যাশনাল লাইফ উক্ত টাকা পরিশোধ করে।
চেক হস্তান্তর কালে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন যে কোম্পানী যত বেশী গ্রাহকের দাবী পরিশোধ করবে জনগণের নিকট সে কোম্পানীর গ্রহণ যোগ্যতা তত বৃদ্ধি পাবে। তিনি বলেন ন্যাশনাল লাইফ করোনার মধ্যেও গ্রাহকের দ্বারে দ্বারে গিয়ে বীমা দাবী পরিশোধ করছে। চলতি বছরে আমরা এ পর্যন্ত প্রায় ৪০০ কোটি টাকার দাবী পরিশোধ করেছি এবং বছরের বাকী সময়ে আরো ৫০০ কোটি টাকার দাবী পরিশোধের প্রস্তুতি আছে।