শিরোনাম:

ড. এম শমশের আলীর মৃত্যুতে ন্যাশনাল লাইফের শোক

নিজস্ব প্রতিবেদক আগস্ট ০৮, ২০২৫


নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, ইসলামী চিন্তাবিদ ও গবেষক প্রফেসর ড. এম শমশের আলীর মৃত্যুতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী শোক জ্ঞাপন করেছে। ৭ আগস্ট ২০২৫ ইং কোম্পানীর পক্ষ থেকে মরহুম প্রফেসর ড. এম শমশের আলীর পরিবারের নিকট কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন স্বাক্ষররিত শোক পত্র প্রেরণ করা হয়। ড. এম শমশের আলী গত ৩ আগস্ট ২০২৫ ইং বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন।
ড. এম শমশের আলী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ইসলামী তাকাফুল বীমার শরীয়াহ কাউন্সিল সদস্য। ২০০২ সালে ন্যাশনাল লাইফ ইনস্যুরন্স কোম্পানী শরীয়াহ্ ভিত্তিক ইসলামী তাকাফুল বীমা চালু করে। সেই থেকে ইসলামী তাকাফুল বীমার গঠিত শরীয়াহ্ কাউন্সিলের একজন সদস্য হিসেবে তিনি মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি কোম্পানীর ইসলামী তাকাফুল বীমার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।