শিরোনাম:

ডিআরইউ’র দুই সদস্যের মৃত্যু দাবির ৬ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ

এমএম রহমাতুল্লাহ মে ২০, ২০২৬


এমএম রহমাতুল্লাহ: গ্রুপ বীমা চুক্তির আওতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র দুই সদস্যের মৃত্যু দাবির অর্থ পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত সদস্য নিখিল মানখিন ও শ্যামল কান্তি নাগের পরিবারের হাতে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার দুটি চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এ সময় ন্যাশনাল লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া এবং কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের কল্যাণে ডিআরইউ ও ন্যাশনাল লাইফের এ ধরনের বীমা সুবিধা সদস্য ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।