শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক: গ্রুপ বীমা চুক্তির আওতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ দুই সদস্যের বীমা দাবীর অর্থ পরিশোধ করেছে দেশের শীর্যতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। ১৮ নভেম্বর ২০২৬ ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দাবীর এ চেক হস্তান্তর করা হয়।
ডিআরইউ সদস্য প্রয়াত আবু হেনা রাসেলের পরিবারের কাছে মৃত্যুজনিত বীমা দাবীর তিন লাখ টাকা ও সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বীমা দাবীর ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ সময় ডিআরইউর কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা ও ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।