শিরোনাম:

ডিআরইউ'র পক্ষ থেকে  ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিনকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক জুন ১০, ২০২৬


নিজস্ব প্রতিবেদক: পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ'র পক্ষ থেকে  ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১৯ মে  ডিআরইউ’র দুই সদস্যের মৃত্যু দাবী পরিশোধ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি জনাব কাজিম উদ্দিনের হাতে উক্ত সম্মাননা তুলে দেন।  
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে গ্রুপ বীমা চুক্তির আওতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য নিখিল মানখিন ও শ্যামল কান্তি নাগের মৃত্যু দাবী বাবদ তাদের পরিবারের হাতে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার দুটি চেক হস্তান্তর করা হয়।
 অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বিশেষ অতিথি ছিলেন। 

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এ সময় ন্যাশনাল লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া এবং কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।