শিরোনাম:

কর্মী অনুপ্রেরণার মাধ্যমে ব্যবসায়ীক সফলতা অর্জন সম্ভব: কাজিম উদ্দিন 

বিশেষ প্রতিবেদক অক্টোবর ২০, ২০২৪


কর্মী অনুপ্রেরণার মাধ্যমে ব্যবসায়ীক সফলতা অর্জন সম্ভব। অনুপ্রেরণা ও মোটিভেশন কর্মীদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে। এতে কর্মীদের মাঝে নতুন প্রাণ সঞ্চার হয়। ন্যাশনাল লাইফের রয়েছে দেশব্যাপী সুশিক্ষিত ও প্রশিক্ষিত বিশাল কর্মী বাহিনী। যাদের মাধ্যমে ন্যাশনাল লাইফ ধারাবাহিকভাবে সফলতার শীর্ষ শিখরে এগিয়ে যাচ্ছে। 
সফল উন্নয়ন কর্মীদের নিয়ে কক্সবাজারে আয়োজিত দু'দিন ব্যাপী মোটিভেশনাল কনফারেন্সের ১৯ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মোঃ কাজিম উদ্দিন এসব কথা বলেন। 
অনুষ্ঠানে সারাদেশে থেকে প্রায় ৫ হাজার সফল বীমা কর্মী অংশ নেন।
 কনফারেন্সে সভাপতিত্ব করেন কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার। 
কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম ও মোঃ খুরশীদ আলম পাটোয়ারী  বিশেষ অতিথি ছিলেন। 
মোঃ কাজিম উদ্দিন আরও বলেন বীমা একটি সেবা ধর্মী পেশা। বীমার মাধ্যমে  একজন গ্রাহক যেভাবে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা পায়, তেমনি বীমা কর্মীরও আর্থিক উন্নতি ঘটে। বিপুল জনগোষ্ঠীর দেশ বাংলাদেশে বীমার বিশাল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে বীমার প্রতি মানুষের আস্থা তৈরি করা।  
সময়মতো দাবী পরিশোধ করে ন্যাশনাল লাইফ বীমার প্রতি মানুষকে আগ্রহী করে তুলছে। যার ফলশ্রুতিতে দাবী পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ন্যাশনাল লাইফ পর পর দুই বছর জাতীয় পুরস্কার লাভ করে।