শিরোনাম:
করোনা ভাইরাস আক্রান্ত হয়ে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । গত ৪ আগস্ট চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
মরহুম ইব্রাহিমের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কালীপুর গ্রামে। স্বদেশ ইসলামী লাইফের আগে তিনি ট্রাষ্ট ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোঃ ইব্রাহিমের মৃত্যুতে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।