শিরোনাম:

করোনায় গোল্ডেন লাইফের নারী বীমা কর্মীর মৃত্যু

inb আগস্ট ০৭, ২০২১


করোনা আক্রান্ত হয়ে গোল্ডেন লাইফের নারী বীমা কর্মী শুকতারা মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  গত ৩ আগস্ট ২০২১ গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কুমিল্লা অঞ্চলের এ বীমা কর্মী শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

শুকতারা ২০০৮ সাল থেকে গোল্ডেন লাইফের কুমিল্লা অঞ্চলের আলফালাহ ইসলামী প্রকল্পে কাজ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি কোম্পানীর জিএম পদে দায়িত্বরত ছিলেন। একজন সক্রিয় ও সফল বীমা কর্মী হিসেবে কোম্পানীতে তার সুখ্যাতি রয়েছে।

তার মৃত্যুতে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স পরিবার গভীর শোক প্রকাশ করছে। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।