শিরোনাম:
নতুন রিক্রুটমেন্ট, পলিসি নবায়ন ও ব্যবসায়িক সম্প্রসারণে জোর
ডেস্ক রিপোর্ট: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৬ সম্প্রতি কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইস অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক কর্মকর্তা ও উন্নয়ন কর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে পরিচালক শাফাফ রহমান সাদ বক্তব্য রাখেন।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক কর্ণেল (অব.) ওয়েস হুদা, পরিচালক শাহেদুজ্জামান চৌধুরী (এফসিএ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার এবং সন্ধানী লাইফ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অব.) সালেহ আহমেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪০০ জনেরও বেশি সফল জেনারেল ম্যানেজার (জিএম), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম), ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) এবং ফিল্ড অ্যাসোসিয়েট (এফএ) এতে অংশ নেন।
বক্তারা ২০২৬ সালে নতুন রিক্রুটমেন্ট বৃদ্ধি, পলিসির নবায়ন হার (পারসিসটেন্সি) উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সমন্বিত করতে হবে।
সম্মেলনের শেষ পর্বে ২০২৫ সালের ব্যবসায়িক পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের মাঝে উপহার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা ভবিষ্যতে আরও সাফল্য অর্জনে অনুপ্রাণিত হবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।