শিরোনাম:
ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন ২০২৫ সম্প্রতি কক্সবাজারের Long Beach Hotel Cox's Bazar-এ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিমের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নয়ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মেলনের আহবায়ক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন এবং ফারুক মাহমুদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ২০২৫ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি বছরের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালের জন্য নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য, কৌশল ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা ব্যবসায় সাফল্য অর্জনের পাশাপাশি সর্বোচ্চ মানের গ্রাহক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের শেষ পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।