শিরোনাম:
অদ্য ১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার পর্যটন নগরী কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর ম্যানেজার কনফারেন্স ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ নিজাম উদ্দীন, ডেপুটি প্রজেক্ট হেড জনাব মোহাম্মদ ফয়সাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেড অব মেট্রো জনাব মোহাম্মদ ইমরান। সভার সভাপতিত্ব করেন ডেপুটি প্রজেক্ট হেড জনাব সাবেকুন্নাহার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ্যাসিসটেন্ট সেলস্ ম্যানেজার জনাব জসিম উদ্দিন। সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।