শিরোনাম:

এশিয়া ইন্স্যুরেন্সের এজিএম ২ আগস্ট

নিজস্ব রিপোর্ট আগস্ট ০১, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানী এশিয়া ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী কাল ২ আগস্ট সোমবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানীর এজিএম অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এশিয়া ইন্স্যুরেন্স ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।