শিরোনাম:
গ্রাহক আস্থা ও শরিয়াহভিত্তিক সেবায় নতুন অঙ্গীকার
বিশেষ প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত এনআরবি লাইফ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা, পরিচালক ও উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক আফতাব আহমেদ, বিএম ইউছুফ আলী, মো. জামাল উদ্দিন, মোস্তফা হেলাল কবির এবং নুরুল আজিম রিফাত। এছাড়া অনুষ্ঠানে উদ্যোক্তা শেয়ারহোল্ডার মাহফুজুর রহমান, একেএম মুস্তাফিজুর রহমান এবং হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এনআরবি ইসলামিক লাইফ গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম এবং শরিয়াহভিত্তিক বীমা সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা ভবিষ্যতেও গ্রাহকের আস্থা ও সেবার মান বজায় রেখে দেশের বীমা খাতে ইতিবাচক অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।