শিরোনাম:

চুক্তির ফলে বীমা কোম্পানিটির সাথে জড়িতরা হাসপাতালটিতে ডিসকাউন্ট রেটে চিকিৎসা সুবিধা পাবে

এনআরবি ইসলামিক লাইফের সঙ্গে এনাম মেডিকেলের করপোরেট চুক্তি স্বাক্ষর

নিজস্ব রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৪


সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে সম্প্রতি একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স।

এই চুক্তির ফলে বীমা কোম্পানিটির সকল কর্মী-কর্মকর্তা, গ্রাহক ও তাদের পরিবারবর্গ হাসপাতালটিতে স্পেশাল ডিসকাউন্ট রেটে চিকিৎসা সুবিধা নিতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম ও সাভার জোনাল অফিস ইনচার্জ মো. আমিনুল ইসলাম শাপলা।

অপরদিকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. আনোয়ারুল কাদের নাজিম (পিএইচডি), এক্সিকিউটিভ অফিসার (করপোরেট) মো. হাজিবুল বাহার জুয়েল ও চারু চাকমা। সংবাদ বিজ্ঞপ্তি