শিরোনাম:
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ইসলামী তাকাফুলের নতুন পলিসি প্রণয়ন করবে। ৩১ আগস্ট ২০২১ অনুষ্ঠিত কোম্পানীর ৩৭তম শরীয়াহ্ কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানী এ তথ্য জানিয়েছে। কোম্পানীর শরীয়াহ্ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি অংশ গ্রহণ করেন।

এছাড়া সভায় শরীয়াহ্ বোর্ড সদস্য ড. মুফতি মোহাম্মদ কাফিলুদ্দিন সরকার ছালেহী, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, ডিএমডি মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওয়াব মিয়ান, শরীয়াহ্ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, আইটি প্রধান ভিপি এ এম এম মঈজ উদ্দিন, মুরাকিব মোঃ জামাল হোসেন ও কর্মকর্তা মোঃ আবুল মনসুর এবং ভার্চুয়াল মাধ্যমে শরীয়াহ্ বোর্ড সদস্য অধ্যাপক ড. এম শমশের আলী, কোম্পানীর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) নাসির উদ্দিন আহমেদ ও পরিচালক এস এম শামসুল আরেফিন অংশ নেন।
.jpg)
সভার শুরুতে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সভায় ইসলামী তাকাফুল ব্যবসা উন্নয়নে বিদ্যমান পলিসির সাথে নতুন পলিসি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণসহ ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা এবং ব্যবসার ক্রমবর্ধমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি তার বক্তব্যে বলেন, প্রচলিত জীবন বীমা ব্যবসার পাশাপাশি ইসলামী শরীয়াহ্ ভিত্তিক পরিচালিত ন্যাশনাল লাইফের তাকাফুল বীমার প্রতি মানুষ আগ্রহী হয়ে উঠছে, ফলে তাকাফুল ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন ব্যক্তি, পারিবারিক জীবন ও ব্যবসার ক্ষেত্রে ইসলামী বিধান পরিপালন করা হলে সকলের কল্যাণ অবধারিত হবে।
