শিরোনাম:

ইউ ফিনটেক–প্রোটেক্টিভ ইসলামী লাইফের চুক্তি, গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা সম্প্রসারণ

ডেস্ক রিপোর্ট মে ২০, ২০২৬


ডেস্ক রিপোর্ট: ডিজিটাল ফাইন্যান্স ও বীমা খাতে গ্রাহকসেবার পরিধি বাড়াতে ইউ ফিনটেক লিমিটেড এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।

চুক্তির আওতায় ইউ ফিনটেক লিমিটেডের পলিসিধারীরা প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন স্বাস্থ্য ও বীমা সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে হাসপাতালে ভর্তি হলে ক্যাশব্যাক সুবিধা, ডায়াগনস্টিক টেস্টে বিশেষ ছাড় এবং নির্ধারিত বীমা কাভারেজ সুবিধা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগ ডিজিটাল আর্থিক সেবার সঙ্গে স্বাস্থ্যসুরক্ষা যুক্ত করে গ্রাহকদের জন্য আরও সমন্বিত সেবা নিশ্চিত করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বান দাস গুপ্ত, নাজমুল হক এবং ডা. কিশোর বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানি সচিব ফরহাদ উদ্দীন, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. শহীদুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার (গ্রুপ ও ওভারসিজ) তাবিন বাশারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারত্ব দেশের ডিজিটাল ফাইন্যান্স ও বীমা খাতে গ্রাহককেন্দ্রিক সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে।