শিরোনাম:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী দেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের সোমবার (১৩ সেপ্টেম্বর) শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানী স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানী। মঙ্গলবার কোম্পানীর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।