শিরোনাম:

আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে প্রগতি ইনস্যুরেন্সের পক্ষ থেকে শুভেচ্ছা

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০২৪


ড. এম আসলাম আলম বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করায় প্রগতি ইনস্যুরেন্স পরিবারের পক্ষ থেকে তাবিথ এম আউয়াল ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ১২ সেপ্টেম্বর প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড এর ভাইস চেয়ারম্যান এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর পরিচালক তাবিথ এম আউয়াল এই শুভেচ্ছা জানান।
এই সময় উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান এবং এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম।